শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে মেডিকেল ক্যাম্প, শিশুদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

আপডেট: January 10, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন:: সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার পানছড়িতে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) পানছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ ওয়াইনথং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ওয়াইনথং ওয়াই পয়েন্টে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ ২১ জন পাহাড়ি শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ক্যাম্পে ৩ বিজিবির মেডিকেল অফিসার মেজর মো. নাঈমুল মুশফিক নাঈম, এএমসি শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন।এ সময় স্থানীয়রা বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এমন চিকিৎসা সেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয়। তারা আশাবাদ ব্যক্ত করেন, বিজিবির নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে আরও বেগবান করবে

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network