শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

পায়রা সেতুর টোলপ্লাজায় ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের

আপডেট: January 1, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি :পটুয়াখালীর দুমকিতে নতুন বছরের প্রথম দিনে লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজায় ডাম্পট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য শওকত হোসেন (৪৫) নিহত হয়েছেন। এ সময় অপর আরোহী রফিকুল ইসলাম (৫০) আহত হন।শনিবার দুপুর সাড়ে ১২টায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘাতক ডাম্প ট্রাকটি আটক করেছে। নিহত পুলিশ কনস্টেবল শওকত হোসেন ভোলা জেলায় কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশালের হিজলাতলা গ্রামে এবং আহত রফিকুল ইসলামের বাড়ি বরিশাল কোতোয়ালি থানার কর্ণকাঠি গ্রামে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বলে জানা যায়।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পায়রা সেতুর টোলপ্লাজায় দ্রুতবেগের একটি নম্বর প্লেটবিহীন ডাম্পট্রাক দুজন আরোহীসহ দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলটি চাপা দিলে পুলিশ সদস্য শওকত হোসেন ও অপর আরোহী রফিকুল ইসলাম গুরুতর আহত হন।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শওকত হোসেনের মৃত্যু ঘটে। অপর আহত রফিকুল ইসলামকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানা পুলিশ ঘাতক গাড়িটি জব্দ করেছে।

দুমকি থানার ওসি মো. আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ডাম্পট্রাকটি আটক করা হয়েছে। নিহত পুলিশ সদস্য শওকত হোসেনের লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর অপেক্ষায় আছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network