শিরোনাম
ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পিরোজপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট: June 9, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা থেকে মো. মওদুদ আহমেদ ওরফে শহীদ সরদার (৪১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গতকাল সোমবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মধ্য মেদিরাবাদ এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ইয়াবাসহ শহীদকে আটক করে।আটক শহীদ সরদার মধ্য মেদিরাবাদ গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাতে মধ্য মেদিরাবাদ গ্রামের হরিদাসের বসতবাড়ির সামনে থেকে সন্দেহভাজন হিসেবে মওদুদ আহমেদকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানায় ,  ইয়াবাসহ আটকের ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network