পিরোজপুরে জরিমানার বদলে খাদ্য সহায়তা পেল অটোচালকরা

আপডেট: July 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে লকডাউন অমান্য করে অটোরিকশা নিয়ে রাস্তায় আসা চালকদের জরিমানার বদলে খাদ্য সহায়তা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে প্রশাসন। আজ শনিবার সকালে পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে ঘুরে এ খাদ্য সহায়তা অটোরিকশা চালকদের হাতে তুলে দিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) বশির আহমেদ।

তিনি জানান, দেশের করোনা সংক্রমণের তৃতীয় ধাপে দেশব্যাপী লকডাউনের দ্বিতীয় দিনে পিরোজপুরের সদর উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন এলাকায় কিছু অটো রিকশাচালক ও রিকশাচালককে গাড়ি চালাতে দেখা যায়। এসব চালকদের গাড়ি চালাতে বন্ধ রাখার জন্য ও লকডাউনের আদেশ মেনে চলতে উৎসাহিত করতে প্রত্যেককে জরিমানা না করে খাদ্যসামগ্রী দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে।

শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের নেতৃত্বে পৌর এলাকার পাড়েরহাট রোড, রানীপুর, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রায় শতাধিক অটোচালকদের খাদ্য সহায়তা প্রদান হযেছে। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে ভিন্নভাবে দেখছেন আটোচালক ও স্থানীয়রা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস। প্রতিজন চালককে ১০ কেজি করে চাল, এক কেজি করে ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network