শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

পিরোজপুরে বেইলি সেতু ভেঙে আলুবোঝাই ট্রাক খালে, যোগাযোগ বন্ধ

আপডেট: June 10, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা সড়কের দেবীপুর এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে মঠবাড়িয়া উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি বরগুনা জেলার সঙ্গেও পিরোজপুরের সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (১০ জুন) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, তুষখালী-মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের একটি কাঁচামালবোঝাই ট্রাক অতিরিক্ত মাল নিয়ে ব্রিজের ওপর উঠলে সেটি ভেঙে পড়ে যায়।

ঘটনার পর থেকে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ব্রিজের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, ব্রিজ ধসের খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত ট্রাকটি উদ্ধার করে বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। তবে কখন নাগাদ যান চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network