শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

পিরোজপুরে লোকালয় থেকে দুটি হরিণ উদ্ধার

আপডেট: May 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার লোকালয় থেকে দুটি চিত্রা হরিণ উদ্ধার করেছে গ্রামবাসী। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার উলুবাড়িয়া ও গোলবুনিয়া গ্রাম থেকে হরিণ দুটি উদ্ধার করা হয়। পরে হরিণ দুটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৬টার দিকে উপজেলার উলুবাড়িয়া গ্রামের নজরুল ইসলাম ব্যাপারীর বাড়ির সামনের বাগানে দুটি চিত্রা হরিণ দেখতে পান কয়েকজন তরুণ। এ সময় তাঁরা হরিণ দুটিকে তাড়া করেন। তাড়া খেয়ে একটি হরিণ উলুবাড়িয়া গ্রামের মো. রিয়াজের বাড়িতে ঢুকে পড়লে তা আটক করা হয়। অপর হরিণটি পাশের গোলবুনিয়া গ্রামের ধানখেতে চলে যায়। সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন ধানখেত থেকে হরিণটি উদ্ধার করেন।

আজ সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বগি স্টেশনের বনপ্রহরী হাবিবুর রহমান বলেন, লোকালয় থেকে উদ্ধার হওয়া হরিণ দুটি ট্রলারে করে শরণখোলা রেঞ্জের বন কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হচ্ছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন বলেন, হরিণ দুটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network