প্রতিমার নিচে চাপা পড়ে মুসলিম যুবকের মৃত্যু!

আপডেট: October 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: জামালপুরে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে গিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে এক মুসলিম যুবকের মৃত্যু হয়েছে। বিসর্জনের সময় অন্য সবারসঙ্গে উল্লাস করছিলেন ২২ বছরের আকাশ। এ সময় প্রতিমার নিচে চাপা পড়ে পানিতে ডুবে যান তিনি।

আকাশ জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার সোজাউর রহমান রানার ছেলে। জামালপুর ফায়ার সার্ভিস বুধবার রাত৮টার দিকে আকাশকে অচেতন অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকরা তাকে মৃতঘোষণা করেন।

জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রবিউল ইসলাম আকন্দ জানান, বুধবার সন্ধ্যায় জামালপুর শহরের পুরাতনফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন হয়। ওই অনুষ্ঠানে যোগ দেন আকাশ ও তার বন্ধুরাও।

আকাশের বাবা সোজাউর রহমান রানা জানান, আকাশ প্রতি বছরই বন্ধু বান্ধব নিয়ে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে যোগ দিতেন।এবারও অনুষ্ঠানে যোগ দিতে বিকালে বাড়ি থেকে বের হন তিনি।

জামালপুর থানার ওসি জানিয়েছেন, লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তপ্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network