শিরোনাম
বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনলাইন জুয়ার অভিযোগে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

প্রস্তুত সরকারি হাসপাতাল: বাড়ছে ডায়েরিয়ার প্রকোপ

আপডেট: April 3, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসায় সরকারি হাসপাতালগুলোও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তর বলছে, দেশে হঠাৎ করেই দেশে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার রোগীরা ভিড় করছেন রাজধানীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে। সম্প্রতি সারাদেশের ডায়রিয়া পরিস্থিতি খানিকটা উদ্বেগ তৈরি করেছে।
আজ রোববার (৩ এপ্রিল) দুপুরে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে ঢাকায় বেশি সংখ্যক মানুষ ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে। ফলে আইসিডিডিআর,বি হাসপাতালে স্বাভাবিকের চেয়েও বেশি সংখ্যক রোগী ভর্তি হচ্ছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি, বেশিরভাগ রোগী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যাচ্ছে।’
ডা. নাজমুল ইসলাম বলেন, সরকারি হাসপাতালগুলোতে ডায়রিয়া রোগীদের চিকিৎসা করার জন্য পর্যাপ্ত শয্যাসহ খাবার স্যালাইন, ওষুধসহ অন্যান্য লজিস্টিক সাপোর্ট মজুত রয়েছে।
ডায়রিয়া মোকাবিলায় করণীয় প্রসঙ্গে তিনি বলেন, ডায়রিয়া থেকে বাঁচতে প্রয়োজন সচেতনতা। এ মৌসুমে ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব বেড়ে যায় এবং বৃষ্টি হওয়ার পর কমে আসে। এ সময়ে বিশুদ্ধ নিরাপদ পানি পান করা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া, যত্রতত্র মলমূত্র ত্যাগ না করা, খোলা ও অনিরাপদ খাবার না খাওয়া- এসব বিষয়ে নজর রাখলে ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network