শিরোনাম
বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনলাইন জুয়ার অভিযোগে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী, খাগড়াছড়ি-২৯৮ আসনে বাড়ল প্রতিদ্বন্দ্বিতা

আপডেট: January 12, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে খাগড়াছড়ি-২৯৮ আসনের প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা ও গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজ। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তারা।

সোনা রতন চাকমা জানান, এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় সামান্য ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল হয়েছিল। আপিলের পর ইসি মনোনয়ন বৈধ ঘোষণা করে। তিনি এক শতাংশ সমর্থন বিধান বাতিলের দাবি জানান।

দীনময় রোয়াজ বলেন, ব্যাংক সংক্রান্ত একটি ছোট সমস্যার কারণে মনোনয়ন বাতিল হলেও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর ইসি তার মনোনয়ন বৈধ করেছে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে খাগড়াছড়ি জেলায় ১৫ প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়ন বাতিল করা হয়। ইসির সিদ্ধান্তে খাগড়াছড়ি-২৯৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন ভোটাররা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network