প্রার্থিতা ফিরে পেলেন সাদিক আব্দুল্লাহ

আপডেট: December 18, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: প্রার্থিতা ফিরে পেয়েছেন বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে করা তার রিটটি সোমবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর ও বিচারপতি মো. বশিরউল্লাহর হাইকোর্ট বেঞ্চ গ্রহণ করায় প্রার্থিতা ফিরে পেলেন সাদিক।

আদালতে সাদিক আবদুল্লাহর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, ‘ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে সাদিক আব্দুল্লাহর নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই।’

এদিকে রিটা‌র্নিং কর্মকর্তা বল‌ছেন, ইসির নি‌র্দেশনা না পে‌লে সা‌দিক‌ আব্দুল্লাহকে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে না। এর আগে গত ১৫ ডিসেম্বর সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network