১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপডেট: এপ্রিল ১৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী প্রতিনিধি:: ‎বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও দি মুসলিম টাইমস এর পত্রিকার গৌরনদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদী প্রেসক্লাব, গৌরনদী মফস্বল সাংবাদিক ফোরাম ও গৌরনদী সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচীতে সাংবাদিক ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
‎‎মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সহ-সভাপতি এম আলম। সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া (মাইটিভি), খন্দকার মনিরুজ্জামান মনির (দৈনিক সমকাল) , সাধারণ সম্পাদক এস এম জুলফিকার (দৈনিক আমাদেরসময়), সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা(দৈনিক জনকন্ঠ), উত্তম দাস (দৈনিক জবাবদিহি) , সদস্য কাজী আলামিন (আনন্দ টিভি), সোলায়মান তুহিন, লিটন খান (বাংলাদেশ বানী), আবু হানিফ (দৈনিক সংগ্রাম), মোল্লা ফারুক (দৈনিক খোলা কাগজ), এ এস মামুন, গৌরনদী সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হক, সভাপতি সরদার মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান এবং উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাকিল মাহমুদ বাচ্চু। সমাবেশটি সঞ্চালনা করেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য বি এম বেলাল।
‎‎বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া শুধু একটি ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। ‎বক্তারা আরও উল্লেখ করেন, অতীতে দেশে একাধিক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রেই বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় আটকে রয়েছে। এতে অপরাধীরা উৎসাহিত হচ্ছে। তাই দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। ‎সমাবেশে সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
উল্লেখজিডি সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল সন্ধ্যা ৬-১৫ মিনিটে ০৯৬৩৮৫০৫৫৫৬ নম্বর মোবাইল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের ব্যবহৃত মোবাইল ফোনে কল করে। এ সময় ওই ব্যক্তি নিজেকে একটি পত্রিকার সম্পাদক পরিচয়সহ বিভিন্ন পরিচয় দেন। সাংবাদিক জহির তার কাছে সুনিদৃষ্ট করে পরিচয় জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করার পাশাপাশি সরাসরি প্রাণনাশের হুমকি দেন। এ ঘচনায় বুধবার গৌরনদী মডেল থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network