প্লাস্টিকের বস্তায় মিলল ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা

আপডেট: November 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: টেকনাফের সাবরাং মুন্ডারডিল এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (১০ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকা দিয়ে ইয়াবার বড় চালান পাচার হতে পারে। এমন খবরে টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম নাঈম উল হকের নেতৃত্বে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই ‍এলাকায় দুজন ব্যক্তিকে বস্তা কাঁধে রাস্তা পার হতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক হলে থামার সংকেত দেওয়া হয়।

এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সাদা রংয়ের দুটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায় তারা। পরে বস্তা দুটি তল্লাশি করে ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তিনি আরও জানান, জব্দকরা ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network