ফেসবুকে ক্ষমা চেয়ে যুবকের ‘আত্মহত্যা’

আপডেট: May 1, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: নিজের ব্যক্তিগত ফেসবুক ওয়ালে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন বরগুনার বামনা উপজেলার সফিপুর গ্রামের মো. জহিরুল ইসলাম নামে এক যুবক। সোমবার ভোরে বাড়ির পাশের বাগানের একটি আম গাছে ওই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা।জহিরুল ইসলাম (২৫) ওই গ্রামের তৈয়ব আলী সিকদারের একমাত্র ছেলে।

বামনা থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।এর আগে রোববার রাত ১০টায় নিহত ওই যুবকের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি, আল্লাহর ওয়াস্তে ভুল বেয়াদবি মাফ করবেন (দোয়ার দরখাস্ত) রইল’ এসব কিছুর জন্যে আমিই দায়ী লিখে পোস্ট করেন। পরে সোমবার ভোরে ওই যুবকের ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।পারিবারিক সূত্রে জানা গেছে, নিজের ভুলে অনুতপ্ত হয়ে ক্ষোভে তিনি আত্মহত্যা করেছেন। যার প্রমাণ তিনি ফেসবুকে দিয়ে গেছেন।

নিহতের চাচা হুমায়ুন কবির সিকদার জানান, তৈয়ব আলী সিকদারের একমাত্র ছেলে ছিল জহিরুল। তার দুই বোন ভাইকে খুব ভালোবাসতো। ভাই যখন টাকা পয়সা চাইতো তারা দিত। সম্প্রতি বাসযোগে জহিরুল ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয় এমন মিথ্যা সংবাদ বোনদের দেয় জহিরুল। তখন সে বোনদের কাছে চিকিৎসার জন্য টাকা চায়। বোনেরা তাকে টাকা পাঠায়। পরে যখন বোনেরা টের পায় জহিরুলের কিছুই হয়নি সে মিথ্যা বলে টাকা নিয়েছে তখন তারা তাকে মিথ্যা কেন বলেছে জানতে চায়। এ ভুলের অনুতপ্ত হয়ে ক্ষোভে সে আত্মহত্যা করেছে বলে তিনি জানান।বামনা থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল ইসলাম বলেন, বামনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। এ ঘটনায় বামনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যেহেতু এটা আত্মহত্যা তাই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে লিখিত নিয়ে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network