আপডেট: December 19, 2023
অনলাইন ডেস্ক:: বগুড়ার নন্দীগ্রামে মশাল, হাঁসুয়া উদ্ধারসহ মোটর সাইকেল জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম-সম্পাদক সিদ্দিকুর রহমানকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।
নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন জানান, গত সোমবার সন্ধ্যার পর নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া এলাকা থেকে এইসব উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ১২ ঘণ্টা বিএনপি-জামায়াতের ডাকা হরতাল সমর্থনে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল বিএনপির নেতৃকর্মীরা। পাশাপাশি তারা নাশকতাসহ এলাকায় বিশৃঙ্খলা করার চেষ্টা করে।
এই সংবাদ পেয়ে বগুড়া-নাটোর মহাসড়কের পাশেই দামগাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে পুলিশ তল্লাশি করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন বিএনপির নেতাকর্মীরা পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়। সেখান থেকে ১৪ টি মশাল, একটি হাঁসুয়া ও একটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ।
ওসি আরো জানান গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন হরতাল সমর্থনে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিসহ জনগণের জানমালের ক্ষতি বা নাশকতার পরিকল্পনা করছে কয়েকজন।

