বনবিভাগের ছুটি বাতিল সুন্দরবনে এবার কীটনাশকসহ ১৪ জেলে আটক

আপডেট: June 26, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বাগেরাহট প্রতিনিধি:: নিষেধাজ্ঞা অমান্য করে বনে অনুপ্রবেশের অপরাধে সুন্দরবন থেকে এবার কীটনাশকসহ ১৪ জেলেকে আটক করা হয়েছে। সোমবার (২৬ জুন) বিকেলে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চরের মাঝের কিল্লা খাল থেকে ওই জেলেদের আটক করেন বনরক্ষীরা।

স্মার্ট টহল দল ও দুবলা টহল ফাঁড়ির বনরক্ষীদের যৌথ অভিযানে আটক জেলেদের কাছ থেকে একটি ফিশিং ট্রলার, দুই বোতল কীটনাশকসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

এদিকে বনবিভাগ সূত্র জানিয়েছে, ঈদকে সামনে রেখে চোরা শিকারী ও অনুপ্রবেশকারীদের প্রতিহত করতে পূর্ব বনবিভাগের সকল কর্মকর্তা-বনকর্মীর ছুটির বাতিল করা হয়েছে।আটক জেলেরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের শাহ আলম সরদার (৪৫), একই গ্রামের আলাউদ্দিন বাওয়ালী (৫০) ও সজীব হাওলাদার (৩৫), বিষখালী গ্রামের বিল্লাল মোল্লা (৩০), একই গ্রামের আ. হান্নান (৩৫), বড় আন্দারমানিক গ্রামের রুহুল আমিন শিকদার (৪০), মোরেলগঞ্জ উপজেলার পূর্ব আমতলী গ্রামের আবুল বাশার (৪৮), ফাসিয়াতলা গ্রামের বিল্লাল হাওলাদার (৩০), একই গ্রামের ছগির শিকদার (৪০) ও মাহাবুব হাওলাদার (৪৫), আমতলী গ্রামের শাহাদত হাওলাদার (৩৫), পশ্চিম বরিশাল গ্রামের জাহাঙ্গীর সরদার (৪০) এবং বাগেরহাট সদরের মুনিগঞ্জ গ্রামের আ. ছত্তার (৫০) ও পাটপাড়া গ্রামের কুদ্দুস হাওলাদার (৪০)।

এর আগে ৮ জুন সুপতি স্টেশনের সরার খাল থেকে ৭টি নৌকাসহ ১৮ জেলে এবং ১ জুন কটকা অভয়ারণ্য এলাকা থেকে চারটি ট্রলারসহ ২৪ জেলেকে আটক করে বনরক্ষীরা।পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মাহাবুবুর রহমান রাত ৮টার দিকে মুঠোফোনে জানান, সুন্দরবনে মৎস্য আহরণ ও পর্যটক প্রবেশে সিষেধাজ্ঞা চলছে। এরই মধ্যে অসাধু এসব জেলেরা অবৈধভাবে বনে প্রবেশ করে কীটনাশক দিয়ে মাছ ধরার চেষ্টা চালায়।

এমন গোপন সংবাদ পেয়ে স্মার্ট দল ও দুবলা টহল ফাঁড়ির বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এসিএফ মাহাবুব হাসান আরো জানান, ঈদকে সামনে রেখে চোরা শিকারীদের অপতৎপরতারোধে পূর্ব বনবিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। বিশেষ কোনো কারণ ছাড়া কেউ কর্মস্থল ত্যাগ বা অনুপস্থিত থাকতে পারবেন না।বনের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে টহল জোরদার ও নজরদারি বাড়ানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network