শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

বনানীতে পোশাক শ্রমিকদের বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট: May 4, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। অবরোধের কারণে বন্ধ রয়েছে জরুরি সেবার যান চলাচল।

সোমবার বেলা ১১টার দিকে বেতন-ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেয়ার দাবিতে রাস্তায় নামেন আফকো আবেদীন নামে একটি পোশাক কারখানার কর্মীরা।বনানী থানার ইন্সপেক্টর আব্দুল মতিন বলেন, করোনায় সাধারণ ছুটি ঘোষণার পর অন্যান্য কারখানার মতো এই প্রতিষ্ঠানটিও বন্ধ হয়ে যায়। কিন্তু অন্য কারখানা খুলতে শুরু করলেই আফকো আবেদীন এখনও খুলেনি।

তিনি বলেন, গতকালও এসব নিয়ে বিজিএমইএ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদফতর এবং কারখানার মালিকপক্ষ বৈঠক করে। কিন্তু সমাধান হয়নি।তিনি জানান, বনানীতে ১১টার দিকে শ্রমিকরা রাস্তা অবরোধ করেছে। ১৮০ শ্রমিকের বেতন-ভাতার দাবিতে তারা আন্দোলন করছেন। সেইসঙ্গে কারখানা খুলে দেয়ার দাবি করছেন। বিজিএমইএ আজকের বিষয়টিও জানে। বনানী থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলেই আছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network