ববি কর্মকর্তা সাইবার মামলায় সেলিনা বেগম কারাগারে

আপডেট: January 29, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সেলিনা বেগমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল।আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার শুনানি শেষে তার জামিন আবেদন খারিজ করা হয়।সেলিনা বেগমের বিরুদ্ধে গত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে সাইবার ট্রাইব্যুনাল কোতোয়ালি থানায় একটি মামলা হয়। যার জিআর নম্বর ৭৮৯/২৫ এবং মামলা নম্বর ১৪। ওই মামলার শুনানি শেষে আজ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সেলিনা বেগমকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিশ্ববিদ্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সেলিনা বেগমের বিরুদ্ধে একাধিক বিয়ে, সরকারি কর্মকর্তাদের সাথে অস্বাভাবিক সম্পর্ক, ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে।

সম্প্রতি লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির সাবেক এক কালচারাল কর্মকর্তাকে অফিসকক্ষে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন বলেন, ‘আদালত ও তদন্তকারী কর্মকর্তাকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করায় আমাদের আবেদনের প্রেক্ষিতে আদালত তার জামিন নামঞ্জুর করে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’এ বিষয়ে উপাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তাই আদালতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। আদালত যে সিদ্ধান্ত দেবেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network