শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বরগুনায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে বৃদ্ধের মৃত্যু

আপডেট: May 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার পরীরখাল আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে আসার পথে শহীদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার এম বালিয়াতলি ইউনিয়নে এ ঘটনা ঘটে।বৃদ্ধ শহীদের মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ সেলিম নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান সেলিম আজ বুধবার সকালে জানান, ওই বৃদ্ধ অসুস্থ ছিলেন। তিনি আম্ফানের কারণে নিরাপদ আশ্রয় নিতে পরীরখাল আশ্রয়কেন্দ্রে আসছিলেন। পথিমধ্যে অসুস্থতা বেড়ে গেলে রাত ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, মারা যাওয়া ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। আমরা তার পরিবারকে যথাযথ সহায়তা প্রদান করব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network