বরগুনায় ভাতিজার হাতুড়ির আঘাতে চাচা নিহত

আপডেট: May 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনা সদর উপজেলায় ভাতিজা খোকনের হাতুড়ির আঘাতে চাচা মজিবর নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের পশুয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মজিবরের ভাই সোহরাফ বাদী হয়ে বরগুনা থানায় একটি মামলা করেছেন। পুলিশ খোকনসহ ৪ জনকে গ্রেফতার করেছে।

স্থানীয়রা জানায়, দুই মাস আগে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে মজিবর ও খোকনের মধ্য বিরোধ সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুরে মজিবর বাড়ির সামনে টিউবওয়েলে গোসল করতে গেলে মোবাইল চুরির জের ধরে চাচা-ভাতিজার মধ্য কথাকাটাকাটি হয়।

এর একপর্যায়ে ভাতিজা খোকন উপর্যুপরি মজিবরের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে মজিবর জ্ঞান হারান। বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বরগুনা থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, ঘটনার পরপরই প্রধান আসামি খোকনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network