বরিশালবাসীকে খুশির খবর দিলেন উপদেষ্টা সাখাওয়াত

আপডেট: May 10, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ছয় লেন নির্মাণসহ বেশ কয়েকটি উন্নয়ন কাজ নিয়ে বরিশালবাসীকে খুশির খবর দিয়েছেন নৌপরিবহণ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।শনিবার (১০ মে) বিকেল সাড়ে ৪টায় বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব খবর তুলে ধরেন।সভায় ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আপনাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে। দীর্ঘ প্রত্যাশিত ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক সিক্স লেনের
উন্নীতকরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত এই সড়কের কাজ হবে। পর্যায়ক্রমে কুয়াকাটা পর্যন্ত সম্পন্ন হবে।’তিনি আরও বলেন, বাবুগঞ্জ হিজলা মুলাদী মেহেন্দিগঞ্জ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত মীরগঞ্জ সেতু নির্মাণ কাজ অতিশীঘ্রই শুরু হবে। সেতুটি নির্মাণ হলে চার-পাঁচটি উপজেলার মানুষের সড়ক যোগাযোগ সহজ হবে। সেতুটি নির্মাণের পেছনে মন্ত্রিপরিষদের সাবেক মো. মাহবুব হোসেন কাজ করেছেন। আমি দায়িত্ব গ্রহণের পরে তিনি এই প্রকল্পটি যাতে বাস্তবায়ন হয় সেদিক খেয়াল রাখার জন্য অনুরোধ করেছিলেন।’

উপদেষ্টা বলেন, ‘বরিশাল স্টেডিয়ামের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করে বিপিএলসহ জাতীয় পর্যায়ের বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে। সেই লক্ষ্যে
বিসিসির চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর সঙ্গে কথা হয়েছে। তারাও একমত হয়েছেন।’নৌ উপদেষ্টা বলেন, ‘বরিশালে নদীবন্দর এলাকায় বিআইডব্লিটিএ’র বহু জমি দখল হয়ে আছে যা অত্যন্ত দুঃখজনক, এগুলো সবার সহযোগিতায় উদ্ধার করে সুব্যবহার করা হবে । বরিশাল অঞ্চলের নৌপথকে আরও উন্নত করতে বিভিন্ন নদী খননের কাজ চলছে। বন্ধ হওয়া স্টিমারগুলো পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য চারটি জাহাজের সংস্কার কাজ চলছে। আশা রাখি কয়েক মাসের মধ্যেই দুই একটি স্টিমার আবার দেখা যাবে। এ ছাড়া বরিশাল অঞ্চলের বিভিন্ন এলাকায় আন্তর্জাতিক মানের লঞ্চ টার্মিনাল স্থাপন করা হবে।

এ ছাড়া তিনি বলেন, ‘মেহেন্দিগঞ্জের ভাঙন কবলিত এলাকার নদী ভাঙ্গণ রোধের জন্য ৫০০কোটি টাকা বরাদ্দ হয়েছে। অল্প কয়েক দিনের মধ্যে কাজ শুরু হবে। এ ছাড়া নগরীর ঐতিহ্যবাহী বেলসপার্ক, বিবির পুকুর পার আরও নান্দনিক করে তোলার জন্য বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে বলা হয়েছে।’

উপদেষ্টা বলেন, ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয়ে কর্মসংস্থান বলতে কোন দপ্তর নেই। নতুন করে কর্মসংস্থান দপ্তর তৈরি হচ্ছে। এটা হলে যেসব জায়গায় ইনস্টিটিউটগুলো হারিয়ে গেছে, সেগুলো আবার চালু করা হবে।’

এ সময় তিনি বরিশালকে উন্নয়নের জন্য সবাইকেে একযোগে কাজ করার আহ্বান জানান।বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম
সফিকুজ্জামান, বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদুল আল, নাছিমুল আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বরিশালে কর্মরত সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network