শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

বরিশালসহ সারাদেশে পাঁচ দিন টানা বৃষ্টি, উত্তরে বন্যার আশঙ্কা

আপডেট: August 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ভারি বর্ষণের ফলে দেশের উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সূত্র জানায়, আজ শুক্রবার থেকে আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের উত্তরাঞ্চলে ভারি বর্ষণের ফলে বন্যার আশঙ্কা করা হচ্ছে। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ কম হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, মৌসুমি বায়ু বর্তমানে দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।  সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টি বেশি হবে। উত্তরে টানা ভারি বৃষ্টিপাত থেকে বন্যার আশঙ্কা আছে।’

আগামী ১০ দিনের সম্ভাব্য পূর্বাভাস অনুযায়ী বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ঢাকার চারপাশে নদীগুলোর পানি সমতলে বাড়তে পারে। তবে বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network