বরিশালের কীর্তণখোলা নদীতে অজ্ঞাত যুবকের লাশ

আপডেট: July 25, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। রোববার দুপুরে বরিশাল নদী বন্দরের পূর্ব পাশে মাঝনদীতে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌথানার ওসি হাসান জামান।তিনি জানান, উদ্ধারকৃত মৃতদেহের বয়স আনুমানিক ৫০ বছর হবে। পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি রয়েছে। কীর্তনখোলা নদীর মাঝে লাশটি ভাসতে দেখে জেলেরা থানায় খবর দেয়। পরে নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

ওসি বলেন, মৃতদেহের শরীর থেকে চামড়া খসে গেছে। ধারণা করা হচ্ছে ৪-৫ দিন পূর্বে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে লাশটি কোন দিক থেকে ভেসে এসেছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network