আপডেট: May 31, 2023
বরিশাল প্রতিনিধি:: বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনার ৪নং ওয়ার্ডের আয়নালী হাওলাদার বাড়িতে হামলা ভাংচুর লুটপাটের ঘটনা ঘটেছে। গত ৩০ মে দিবাগত রাত সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান প্রত্যাক্ষদর্শীরা।
জানা গেছে, ছোট বাচ্চাদের খেলাধুলা নিয়ে এই বাড়ির রাসেল হাওলাদারের স্ত্রী ঝুমা আক্তারে সাথে বাকবিতান্ডা হয় পার্শ্ববর্তী বাড়ির পারভিন বেগমের সাথে। এই ঘটনার সূত্রপাত সন্ধ্যার দিকে।
রাতে পারভিন বেগমের ছেলে রাব্বি রাড়িতে আসার পরে তার মা তাকে বিষয়টি জানানোর পরেই রামদা হাতে নিয়ে বেড়িয়ে যায় রাব্বি ও তার বাবা, চাচা। এসময় বাড়িতে গিয়ে ঝুমা আক্তারকে মারধর করে। এমনটা দেখে ঝুমা আক্তারের শাশুরী নুরজাহান বেগম বাধা দিলে তাকেও মারধর করে। তাদের ডাকচিৎকারে ছুটে আসে ঝুমা আক্তারের জা মাহামুদা আক্তার কাজল।
তিনি কিছু বুঝে ওঠার আগেই তাকেও মারধর করে। তখন তাদের বাসার বিভিন্ন রুমে লুটপাট চালায় রাব্বির সন্ত্রাসী বাহিনী। ঝুমা বেগমের বাসায় থাকা নগদ ১ লক্ষ ৬৫ হাজার টাকা ও ঝুমা বেগমের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এসময় তারা ঘরের দরজা বন্ধ করার চেষ্টা চালায় এবং বন্ধ করে দিলে ওরা বাহিরে গিয়ে বেশ কয়েকটা জানালা ভেঙ্গে ফেলে।
এই ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বন্দর থানা পুলিশ। এসময় ঘটনার সাথে জরিত থাকার অপরাধে ২জনকে আটক করে। এঘটনায় ঝুমা আক্তার বাদী হয়ে ৪জনকে আসামী করে বরিশাল মেট্টোপলিটন পুলিশের বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।
এব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, আমরা সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়েছি এবং ২ জনকে আটক করেছি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

