বরিশালের মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে নিহত -১

আপডেট: May 14, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

রেজা হাওলাদার।।  বরিশালের মুলাদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের
মৃত্যু হয়েছে। ঘটনার বিবরন ও নিহতের ভাইয়ের সূত্রে জানা গেছে আজ ১৪ মে
বৃহস্পতিবার সকালে মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের পশ্চিম চরকালেখাঁ
গ্রামের নেওয়াজ আলী খানের পুত্র মো: রফিক (২৫) আজ দুপুর ১২টায় নিজ ঘরে
বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়।
বাড়ীর লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় মুলাদী উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন । নিহত রফিক
বাড়ীতে কৃষি ও গৃহস্থলীর কাজ করতেন, তার একটি পুত্র সন্তান রয়েছে । এ
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে উপজেলা থানা পুলিশ ঘটনা
স্থল পরিদশর্ন করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network