৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
গৌরনদীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতের নির্দেশ বাকেরগঞ্জে ইজিবাইক, অটোরিকশা, সিএনজি, থ্রি-হুইলার যানবাহনের ভাড়া বৃদ্ধিতে জনমনে ক্ষোভ বরিশালে কি‌শোরী ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডা‌দেশ কাউখালীতে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিএম কলেজ ছাত্রদল নেতা‌দের বিরুদ্ধে ঝাড়ু মি‌ছিল বরিশালে বিদায় বেলায় সাবেক জেলা প্রশাসক খায়রুলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠনেকে নিয়ে অপপ্রচার ও মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ পাটক্ষেতে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

আপডেট: জুলাই ১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: জুলাই আন্দোলনের সময় যমুনা ফিউচার পার্ক এলাকায় রবিউল ইসলাম নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।প্রসিকিউশন পুলিশের এসআই কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন।গত ২৮ জুন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই রিফাত আল আফসানী তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন বুধবার।

এদিন শুনানিকালে জেবুন্নেসা আফরোজকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।মামলার বিবরণে বলা হয়েছে, চব্বিশ সালে সরকার পতনের দিন ভাটারা থানার যমুনা ফিউচার পার্ক এলাকায় আন্দোলনকারীদের উপর হামলা, গুলিবর্ষণ করা হয়। ওই সময়ে গুলিবিদ্ধ হন রবিউল ইসলাম। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ২০২৪ সালের ২৫ ডিসেম্বর ভাটারা থানায় মামলাটি দায়ের করেন রবিউল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network