শিরোনাম
গভীর রাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো প্রতিপক্ষের বাড়ি সশস্ত্র বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাকেরগঞ্জে রাজিব হোসেনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বই বিতরণ ন্যূনতম মজুরি: মালিকদের প্রস্তাব ১৫,৭০০ টাকা, পোশাক শ্রমিকরা চায় ২২,০০০ বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ শতাধিক কারখানা বন্ধ ঘোষণা উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটনের মায়ের ইন্তেকালে সাংবাদিক ইউনিয়নের শোক প্রকাশ তালতলীতে গুড নেইবারসের স্বাস্থ্য ক্যাম্পেইন, চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বীরত্ব ও সাহসিকতায় নৌবাহিনীর ৪০ সদস্য পেলেন শান্তিকালীন পদক

বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত

আপডেট: October 6, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: ব্যস্ত আদালত চত্বরে হঠাৎ বিকট শব্দ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ১০ তলা ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে প্রাণ হারিয়েছেন নাজমুল হক নামের এক যুবক। এ ঘটনাকে কেন্দ্র করে আদালত পাড়ায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে বরিশাল আদালত চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নাজমুল হক (৩০) বরিশাল সরকারি মহিলা কলেজে ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। তিনি বরিশাল নগরীর কাশীপুর হাই স্কুল-সংলগ্ন এলাকার এনামুল হকের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদালত চত্বরে অবস্থিত ১০ তলা জুডিশিয়াল ভবনের ষষ্ঠ তলা থেকে হঠাৎ নিচে পড়ে যান নাজমুল। ঘটনাস্থলে উপস্থিত লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে, গুরুতর আঘাতের কারণে আগেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানিয়েছেন, নাজমুল হক কেন আদালত চত্বরে এসেছিলেন এবং কীভাবে ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে গেলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network