শিরোনাম
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী ঝালকাঠির ভীমরুলীর ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত বরিশালের দপদপিয়া সেতুতে বাস-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত পাঁচ আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ বাকেরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ১১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

বরিশালে করোনায় আক্রান্ত ৮ পুলিশ সদস্যসহ ১২ জন

আপডেট: May 15, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: বরিশালে গত ২৪ ঘণ্টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ৮ সদস্যসহ ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়লোজি বিভাগের আরটি-পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হলে ওই ১২ জনের রিপোর্ট পজিটিভ আসে।

বৃহস্পতিবার রাতে বরিশাল জেলা প্রসাশনের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। আক্রান্তদের মদ্যে বিএমপির টাউন সাব-ইন্সপেক্টর একজন, পুলিশ সদস্য সাতজন, এক পুলিশ সদস্য পরিবারের দুই সদস্য রয়েছেন। তাদের বয়স ১৯ থেকে ৫৫ বছরের ।

এই ৮ জনসহ এ পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও তার পরিবারের মোট ১১ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান। এছাড়া অন্য দুজন হলেন, বরিশাল নগরীর বাসিন্দার (৪২), আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (৩৫)।

পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, পুলিশ সদস্যদের মধ্যে একজন টিএসআই, ৭ জন কনস্টেবল রয়েছে। এছাড়া বাকী দুজন প্রথম শনাক্ত হওয়া উপ-কমিশনার উত্তর জোনের পুলিশ কনস্টেবলের (গাড়িচালক) পরিবারের সদস্য। উপ-কমিশনার (উত্তর) অফিসে গাড়ি চালক হিসেবে কর্মরত পুলিশ কনস্টেবলের প্রথম করোনা শনাক্ত হয়। এ কারণে ওই গাড়িচালকের সংস্পর্শে যারা এসেছিলেন এমন ৪৯ জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে আসা পিসিআর ল্যাবের রিপোর্ট ১০ জনের শরীরে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের পুলিশ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে পুলিশ সদস্যর এবং তাদের পরিবারের সদস্য মিলে ১০ জন এবং আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (৩৫), অপরজন বরিশাল মহানগরীর বাসিন্দা পুরুষ বয়স (৪২) এর শরীরের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ১২ ব্যক্তির অবস্থানস্থল লকডাউন করার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network