বরিশালে করোনায় চিকিৎসকের মৃত্যু

আপডেট: August 6, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরিশালে আরো এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওই চিকিৎসকের নাম ডা. মো. সিরাজুল ইসলাম। তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষক ছিলেন।

জানা গেছে, সপ্তাহখানেক আগে শরীরে করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করান ডা. সিরাজুল। রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। পরে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। ভর্তির পর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে আইসিইউতে নেয়া হয়। এতে অনেকটা সুস্থবোধ করছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার রাতে পুনরায় অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

করোনাকালে নগরীর সদর রোডে ব্যক্তিগত চেম্বার ও বিভিন্ন দাতব্য সংগঠনে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন ৮০ বছরের কাছাকাছি এ চিকিৎসক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network