শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

বরিশালে খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতীকী অনশন

আপডেট: December 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বরিশালে ২ ঘণ্টার প্রতীকী অনশন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। সংগঠনের কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এই কর্মসূচী পালিত হয়।

ফোরামের সভাপতি মহসিন মন্টুর সভাপতিত্বে প্রতীকী অনশন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল ও সদস্য সচিব মীর জাহিদুল কবির, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, মহানগর যুবদল সভাপতি আক্তারুজ্জামান শামীম এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু সহ অন্যান্যরা। বক্তারা বিএনপি চেয়ারপার্সনের মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য সরকারের কাছে দাবি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network