বরিশালে চলমান এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

আপডেট: August 17, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: চলমান এইচএসসির স্থগিত পরীক্ষাসমূহ বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন ও মিছিল করেছে পরীক্ষার্থীরা।শনিবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করে।পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, তারা এখন আর কোনো পরীক্ষা দিতে চান না। তাদের মূল্যায়ন করতে হবে। তাছাড়া আন্দোলন সংগ্রামে অনেক শিক্ষার্থী আহত হয়েছে এখন তাদের পরীক্ষায় বসা সম্ভব না। তাই তারা পরীক্ষা বাতিলের দাবি জানান।

তারা আরও বলেন, দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পরীক্ষায় বসতে চাই না। এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যতের ক্ষতি হবে। তাই এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো বাতিল ও বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে খুব দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বরিশাল কলেজ, অমৃত লাল দে কলেজ, মহিলা কলেজ, সিটি কলেজসহ বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলও করে পরীক্ষার্থীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network