বরিশালে দুটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা

আপডেট: April 5, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের ঈদ বাজারে পোষাকের নির্দিষ্ট মূল্যসহ ব্র্যান্ডের স্টিকার না থাকায় দুটি প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে পোষাকের নির্ধারিত মূল্যসহ ব্র্যান্ডের স্টিকার না থাকায় নগরীর পূর্ব বগুড়া রোডের শপিং টাইম শোরুম থেকে ৭ হাজার এবং ব্লু-মুন শোরুম থেকে ১০ হাজার টাকা জরিমান আদায় করা হয় বলে জানিয়েছেন বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ও সুমী রানী মিত্রসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network