শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বরিশালে ধারালো ছুরিসহ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক

আপডেট: April 30, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকায় অভিযান চালিয়ে হুমায়ুন কবির তালুকদার ওরফে নীরব (৩৪) নামের এক যুবককে একটি বড় ধারালো ছুরিসহ আটক করেছে পুলিশ।মঙ্গলবার রাতে নবগ্রাম রোড পশু হাসপাতাল সংলগ্ন হাজী বাড়ি লেন এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টহল দল তাঁকে আটক করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ পরিদর্শক খন্দকার মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল রাত ৮টা ২৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হুমায়ুন কবির পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি জবাই করা ছুরি উদ্ধার করা হয়।

আটককৃত হুমায়ুন ঝালকাঠি জেলার সদর থানার নবগ্রাম রোডের মৃত স্বরূপ আলী তালুকদারের ছেলে। বর্তমানে তিনি নগরীর হাট ফাউন্ডেশন সংলগ্ন আজাদ মুন্সীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

পুলিশ আরও জানায় যে, হুমায়ুন কবির তালুকদার ওরফে নীরব নগরীর একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে আগে থেকেই ৪টি মামলা রয়েছে, যার মধ্যে দুটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।আটকের পর হুমায়ুন কবিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network