শিরোনাম
মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের সাতলার লাল শাপলার বিল বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু বাবুগঞ্জে নদীভাঙনের হুমকিতে বিদ্যালয়, রক্ষার দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হেমায়েত উদ্দিন খান

বরিশালে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট: March 28, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশালের সদর উপজেলার কড়াই নদী থেকে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।শনিবার ভোরে নদীর রাজারচর এলাকা থেকে ভাসমান অবস্থায় এই মরদেহটি উদ্ধার করা হয়।মৃত ব্যক্তির নাম সবুজ হাওলাদার (৬০)। তিনি সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামের মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, গত শুক্রবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর থেকে সবুজ হাওলাদার নিখোঁজ ছিলেন। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। শনিবার ভোর ৬টার দিকে স্থানীয় বাসিন্দারা কড়াই নদীর রাজারচর এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network