শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ জেলেকে কারাদণ্ড

আপডেট: October 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি: বাংলাদেশের ৩৮ জেলার ১৭৪টি উপজেলার নদ-নদী এবং সাগরে ২২ দিনের ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ইলিশ প্রজনন নিরাপদ করতে রবিবার মধ্য রাত থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ সময়ে ইলিশ আহরণ, মজুদ,সরবারহ, বিক্রি ও বিনিময় আইনত দণ্ডনীয় জেনেও তা অমান্য করে বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে ডিমওয়ালা মা ইলিশ নিধনের অভিযোগে ৯ জেলেকে আটক করে কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।

রবিবার রাত সাড়ে ১২টা থেকে শেষ রাত অবধি বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা সন্ধ্যা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জন জেলেকে আটক করে মোবাইল কোর্টে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন সঞ্জয় মন্ডল (২৮), হিরু লাল পাড় (২৬), রমেশ হালদার (২৬) যতীন বাড়ৈ (৪৫), অসীম হালদার ( ২৬), আব্দুর রহমান (৩৩), তপন দেউড়ি (৩৪), দিলীপ বিশ্বাস (৩২) ও মিঠুন বাড়ৈ (২২)।

এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ইউএনও রিপন কুমার সাহার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

আজ সোমবার দুপুরে কারাদণ্ডপ্রাপ্তদের বরিশালে জেলহাজতে পাঠানো হয়। এদিকে ডিমওয়ালা মা ইলিশ বাঁচাতে এবং ভবিষ্যতে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা বৃদ্ধিতে এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network