শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

বরিশালে নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি-যুবদলের মানববন্ধন

আপডেট: August 17, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক::বিএনপির গ্রেপ্তার কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

এছাড়া একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল।বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে বরিশাল নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে পৃথক কর্মসূচি পালন করেন তারা।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে মানববন্ধন জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপির নেতারা অংশ নেন। মানববন্ধন শেষে নেতারা বিএনপির বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এছাড়া একই সময়ে যুবদলের বরিশাল বিভাগীয় সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জেলা যুবদল।বিক্ষোভ সমাবেশ শেষে নগরীতে মিছির বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি করেন তারা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network