শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বরিশালে বন্ধুদের নিয়ে ছাত্রীকে অপহরণ করে গ্রেফতার

আপডেট: October 6, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি: বরিশালের গৌরনদীর খাঞ্জাপুর বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে (১৬) অপহরণের মামলায় ছয় জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (০৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

এ ঘটনায় সকালে ছাত্রীর মা বাদী হয়ে নয় জনকে আসামি করে মামলা করেন। মামলার পরই আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া গ্রামে অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার ও এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করে পুলিশ। তারা হলো বিষ্ণু মিত্র (১৯), অমিত বাড়ৈ (২০), অলক বাড়ৈ (২২), সৈকত বাড়ৈ (২৪), সাব্বির বেপারি (২০) ও জিহাদ মোল্লা (২৩)।

মামলার এজাহার থেকে জানা যায়, মোবাইল ফোনে মিসকল দেওয়ার সূত্রে তিন মাস আগে ছাত্রীর সঙ্গে কোদালধোয়া গ্রামের বাবুল মিত্রের ছেলে বিষ্ণু মিত্রের পরিচয় হয়। এরপর থেকে প্রায়ই মোবাইলে কল দিয়ে ছাত্রীকে উত্ত্যক্ত করতো বিষ্ণু। ছাত্রী বিষয়টি মা-বাবাকে জানালে সোমবার বিষ্ণুর পরিবারের কাছে অভিযোগ দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রীকে অপহরণের হুমকি দেয়। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বন্ধুদের নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বিষ্ণু মিত্র।

গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, অপহরণের ঘটনায় ছাত্রীর মা মামলা করলে ছয় জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network