৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
সত্য, নিরপেক্ষতা, দায়িত্বশীল ও জনস্বার্থই সাংবাদিকতার মূল শক্তি: মামুন-অর-রশিদ হাঁস-মুরগি চুরির অপরাধে ৩ জনের কারাদণ্ড বরিশালে ব্যবসায়ীকে মারধর করে ৭০ লাখ টাকার চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর, আটক ১ নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত বরিশালে অণ্ডকোষ চেপে ধরে ব্যবসায়ীর কাছ থেকে চেকে সই নেওয়ার অভিযোগ পুকুরে গোসলে নেমে তিন বোনের মৃত্যু, এলাকা জুড়ে শোকের মাতম উজিরপুরে মন্দিরের কমিটি ও আর্থিক হিসাব নিয়ে বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ বাকেরগঞ্জে গাছ কেটে অন্যের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন: প্রধানমন্ত্রী

বরিশালে ব্যবসায়ীকে মারধর করে ৭০ লাখ টাকার চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর, আটক ১

আপডেট: জুলাই ৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতি‌বেদক:: বরিশালে এক ব্যবসায়ীকে মারধর করে ৭০ লাখ টাকার চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে আটক করেছে পুলিশ। রবিবার (৫ জুলাই) দুপুরে নগরীর চকবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

অভিযোগের সূত্রে জানা যায়, ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারের সদর রোডের কার্যালয়ে শনিবার রাতে তাকে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, এ সময় তাকে শারীরিকভাবে নির্যাতন (অণ্ডকোষ চেপে ধরে) করে ৭০ লাখ টাকার একটি চেক ও স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়া হয়। ঘটনার একটি ভিডিও শনিবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর ছোট ভাই।

তবে তিনি যুবদলের সঙ্গে সম্পৃক্ত—এমন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বরিশাল জেলা ও মহানগর যুবদলের নেতারা। সেখানে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এএইচএম তছলিম বলেন, মোস্তাফিজুর রহমান লিটু যুবদলের কেউ নন। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটি যুবদলের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।এ কারণেই বিষয়টি সারা দেশে ভাইরাল হয়েছে। তিনি আরও দাবি করেন, লিটু কখনোই যুবদলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।
যুবদলের সংবাদ সম্মেলনের পরপরই অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, রবিবার দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার শিকার ওই ব্যবসায়ীর করা আগের একটি মামলা রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network