বরিশালে মাদকের আসর থেকে পুলিশ ও নারীসহ চারজন আটক

আপডেট: October 8, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের স্থানীয় এক স্বেচ্ছাসেবক দলনেতার বাসায় আয়োজিত মাদকের আসরে অভিযান চালিয়ে এক পুলিশ সদস্য ও নারীসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁচগাঁও গ্রামে কথিত দলনেতা মিরাজুল ইসলামের বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মিরাজুল ইসলামের টিনশেড বাসাটি ঘিরে ফেলে ডিএনসির একটি দল। এ সময় ভেতরে অবস্থানকারীদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলে তাঁরা তা না মেনে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে বরিশাল বিমানবন্দর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন, গৃহকর্তা মিরাজুল ইসলাম, নাহিদ হাসান (২৬) এবং ফাতেমা আক্তার নুরতাজ (৩০) নামের এক নারীকে আটক করা হয়।ঘটনাস্থল থেকে মাদকের বড় কোনো চালান পাওয়া না গেলেও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, মিরাজুল ইসলাম দলীয় নাম ভাঙিয়ে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন এবং মাদক সরবরাহ করতেন। তাঁর সঙ্গে এএসআই দেলোয়ার হোসেনের নিয়মিত যোগাযোগ ছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের সময় এএসআই দেলোয়ার হোসেন বাসার টিন ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিএনসি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে তাঁকে আটক করা হয়।ডিএনসির উপপরিচালক খোরশেদ আলম জানান, আটক চারজনের মধ্যে এএসআই দেলোয়ার হোসেনকে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতিতে বিমানবন্দর থানা পুলিশের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। আর গৃহকর্তা মিরাজুলসহ বাকি তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network