শিরোনাম
আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

বরিশালে মেয়াদোত্তীর্ণ-অননুমোদিত ওষুধ বিক্রি, ৬ ফার্মেসিকে দণ্ড

আপডেট: September 9, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি: বরিশালে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স ছাড়াই ফার্মেসি পরিচালনার দায়ে ছয়টি ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাবের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী নগরীর কাঠপট্টি এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা বলেন, ‘মেয়াদোত্তীর্ণ, চিকিৎসকের স্যাম্পল ও অননুমোদিত ওষুধ বিক্রি করায় সিকদার অ্যান্ড কোং, মেসার্স বিএমএল ড্রাগ হাউস, মুর্শেদ মেডিসিন কর্নার, মেডিসিন মার্ট ও রাজ্জাক মেডিক্যাল হলকে পাঁচ হাজার টাকা করে এবং মেসার্স মাহিয়ান সার্জিক্যালকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।’

ছয়টি ফার্মেসি থেকে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করে ফার্মেসি মালিককে সতর্ক করে দেওয়া হয়। এ সময় বিপুল পরিমাণ ওষুধ জব্দ করে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network