শিরোনাম
আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

বরিশালে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী কর্মশালা

আপডেট: December 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বরিশালে ‘জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদকবিরোধী কর্মকাণ্ড রোধে যুবকদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা এবং যুবকল্যাণ তহবিলের চেক বিতরণ করা হয়েছে। ‘দক্ষ যুবক সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগান নিয়ে সোমবার সকাল ১১টায় বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন, জেলা প্রশাসনের  সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, এনজিও ব্যক্তিত্ব কাজী জাহাঙ্গীর কবির। কর্মশালায় বিভিন্ন উপজেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রশিক্ষনার্থী যুব উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১৪ জন যুবককে যুবকল্যাণ তহবিলের ৫ লাখ ৩০ হাজার টাকার চেক এবং মর্ডান অফিস ম্যানেজমেন্ট ও পোষাক তৈরি ট্রেডের ৭ জন প্রশিক্ষনার্থীর মাঝে ১ লাখ ২০ হাজার টাকার প্রণোদনার চেক বিতরণ করেন জেলা প্রশাসক।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network