বরিশালে সমাজসেবা দিবস পালিত

আপডেট: January 2, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বরিশালে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ শ্লোগান নিয়ে রবিবার নগরীর আমতলা সরকারি শিশু পরিবার বালিকা (উত্তর) চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, সমাজসেবা বিভাগের বিভাগীয় পরিচালক স্বপন কুমার মুখার্জী ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা।

অনুষ্ঠানে পা হারানো ২ জনকে কৃত্রিম পা, ২ জনকে হিয়ার এইড, শিশু পরিবারের ৮ শিশুকে মেধাবৃত্তি এবং ১ জন ভিক্ষুককে একটি ভ্যানসহ ক্ষুদ্র ব্যবসার উপকরণ সহায়তা দেয়া হয়। পরে সরকারি শিশু পরিবারের শিশুরা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network