শিরোনাম
ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বরিশালে ১০ দফা দাবিতে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মানববন্ধন

আপডেট: May 11, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: প্রধানমন্ত্রী ঘোষিত নগদ অনুদান জীবন ধারণের উপযোগী করা, অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি দূর করে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ বিতরণ, সকল শ্রমিকের বকেয়া বেতন দ্রুত পরিশোধ, সাধারণ শ্রমিকদের জন্য রেশনিং চালু এবং করোনা আক্রান্ত শ্রমিকের চিকিৎসার জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদানসহ ১০ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

আজ সোমবার সকাল ১১ টায় নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্ত্বের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, মহানগর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতারুজ্জামান শপ্রু, ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আলাউদ্দিন মোল্লা, জেলা নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হাসেম মাস্টার, শ্রমিক নেতা জিকে মুকুল ও সমাজতান্ত্রিক মহিলা ফ্রন্টের নেতা জোসনা বেগম।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহন করেন বরিশাল মহানগর রিক্সা, ভ্যান, ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়ন, মহানগর দোকান কর্মচারী ইউনয়ন, জেলা নির্মান শ্রমিক ইউনয়ন সহ ১০টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতাকর্মীরা মানববন্ধন করার জন্য ব্যানার, প্লাকার্ড ও লাল পতাকা নিয়ে সকালে সদর রোডে উপস্থিত হলে অনুমতি না থাকায় পুলিশ তাদের বাঁধা দেয়। পরে পুলিশ কমিশনারের সাথে কথা বলেন। পুলিশ কমিশনার শারীরিক দূরত্ব অনুসরণ করে কিছু সময়ের জন্য মানববন্ধন করার অনুমতি দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network