শিরোনাম
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা

বরিশালে ৭,১২৭ পরিবার পাচ্ছে সুসজ্জিত নতুন বাড়ি

আপডেট: June 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে বরিশাল বিভাগের ভূমিহীন ও গৃহহীন সাত হাজার ১২৭টি পরিবার পাচ্ছে সুসজ্জিত নতুন বাড়ি। বর্তমানে চলছে বাড়িগুলোর সৌন্দর্য বর্ধনের কাজ। দ্বিতীয় পর্যায়ে নির্মিত এসব বাড়ির দলিল ও চাবি সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে ২০ জুন।
শনিবার বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরআবদানী গ্রামে নির্মিত ৫০টি বাড়ি পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল ও জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার।

একইদিন বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ও মাধবপাশা ইউনিয়নে বাড়ি নির্মাণ কাজ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রাজিব আহমেদ। নির্মাণকাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন তারা।জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ভূমি ও গৃহহীন প্রতিটি পরিবার দুই শতাংশ খাস জমিসহ দুই কক্ষ বিশিষ্ট একটি আধা পাকা ঘর পাবেন। ঘরের পাশে সবজি চাষসহ আয়বর্ধক নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল জানান, দ্বিতীয় পর্যায়ে ছয় জেলার মধ্যে বরিশালে ৪৯৯টি, পটুয়াখালীতে দুই হাজার ৭৮১টি, ভোলায় ৩৭১টি, পিরোজপুরে দুই হাজার চারটি, বরগুনায় এক হাজার ও ঝালকাঠিতে ৪৭২টি বাড়ি বরাদ্দ দেয়া হয়েছে।এর আগে, প্রথম পর্যায়ে বরিশাল বিভাগে ছয় হাজার ৬৬টি বাড়ির সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network