বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার

আপডেট: July 2, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

মো. শওকত আলী ও উম্মে সালমা তানজিয়া

আপডেট নিউজ ডেস্ক:: বরিশাল ও ময়মনসিংহ বিভাগে দায়িত্ব পেয়েছেন নতুন দুজন বিভাগীয় কমিশনার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শওকত আলীকে বিভাগীয় কমিশনার করে বরিশালে পাঠানো হয়েছে।

আর পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক উম্মে সালমা তানজিয়াকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার করে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network