বরিশাল, খুলনা ও গাজীপুরের ৩ মেয়র শপথ নিলেন

আপডেট: July 3, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর, খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত তিন মেয়র শপথ গ্রহণ করেছেন। সোমবার সকালে নিজ কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নবনির্বাচিত তিন মেয়র হলেন- বরিশালের আবুল খায়ের আবদুল্লাহ, খুলনার তালুকদার আব্দুল খালেক ও গাজীপুরের জায়েদা খাতুন।পরে একই স্থানে তিন সিটি কর্পোরেশনের সাধারণ ও সংরক্ষিত নারী ওয়ার্ডের ১৭৭ জন কাউন্সিলরও শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

গত ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ৮৭ হাজার ৮০৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। একই দিনে অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। এর আগে, ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জায়েদা খাতুন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network