৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বরিশালে অনলাইন জুয়ার বিস্তার বিশ্বকাপের উন্মাদনায় , বাড়ছে মাদকাসক্তি এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, ২ আসামি রিমান্ডে বরিশালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামানের নিয়োগ বাতিলের দাবিতে কার্যালয়ে তালা ট্রাম্পকে ব্যঙ্গ করে মাঠেই নাচ বেলজিয়াম ফুটবলারদের কাগজের তুষারকণা বানিয়ে তৃতীয়বার গিনেসে কলেজছাত্রী নিপা জিম্বাবুয়ের কাছে লজ্জার হার বাংলাদেশের বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. এস এম মনিরুজ্জামান বরিশালে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে আটক ৪

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. এস এম মনিরুজ্জামান

আপডেট: জুলাই ৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)  হিসেবে ডা. এস এম মনিরুজ্জামানকে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্র‌নালয়। এর আগে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ছিলেন।রোববার (৫ জুলাই)  মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. এস এম মনিরুজ্জামানকে বরিশাল বিভাগের নতুন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে চলতি দায়িত্ব প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, বদলিকৃত কর্মকর্তা আগামী ৭ জুলাই মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৮ জুলাই তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network