বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৬১, একজনের মৃত্যু

আপডেট: January 27, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬১ জন। এ সময়ে বরগুনা জেলায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪৫ জন। আরটি-পিসিআর ল্যাবে শনাক্তের হার ৩৭ দশমিক ৮৭ শতাংশ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হুমায়ন শাহীন খান জানান, জেলাভিত্তিক তথ্যে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ১৩৪ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১৬৫ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৩৫৬ জন। মোট মারা গেছেন ২৩০ জন।পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছেন ৪১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৩৩ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছে ১০৯ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ১২৭ জন। ভোলায় নতুন ৫০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১১৯ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯১ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৭৭ জন।

পিরোজপুরে নতুন ৫৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৬৮ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮৩ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ২১৯ জন। এছাড়া বরগুনায় নতুন ২৯ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৩ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৯৯ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৪৭ জন।

ঝালকাঠিতে নতুন ৫০ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৩০ জন। জেলায় মোট মারা গেছেন ৬৯ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৬১ জন।শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে নতুন করে কেউ ভর্তি হননি। হাসপাতালে ১৪ জন চিকিৎসাধীন আছেন। যার মধ্যে ৬ জনের করোনা পজিটিভ, ৮ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network