বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা

আপডেট: July 13, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল সেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম।

সভার বিএমপি’র সকল সদস্যদের বিবিধ কল্যানে গত মাসে আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যালোচনা এবং চলতি মাসে সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যানমূলক সিদ্ধান্ত দেন পুলিশ কমিশনার।

অফিসার-ফোর্সদের সার্বিক কল্যানে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, কেন্টিনসহ সার্বিক বিষয়ে সকলের মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ন নির্দেশনা দেন তিনি। এছাড়া নিয়ম শৃঙ্খলা চলতে কঠোর নির্দেশনা দেন তিনি।
সম্প্রতি ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় বিএমপি’র বিভিন্ন অফিস, ডরমেটরি ও বাসভবনের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ফুলের টব, ফ্রিজে জমানো পানি, পরিত্যাক্ত টায়ার, ডাব ও নারিকেলের খোসা, প্লাস্টিকের বোতল ও আশেপাশে পড়ে থাকা পাত্রে জমে থাকা পানি অপসারন করতে সকলের প্রতি আহ্বান জানান বিএমপি কমিশনার।

সভায় অতিরিক্ত কমিশনার আবু আহাম্মদ আল মামুন, উপ-কমিশনার মো. নজরুল হোসেন, মো. আলী আশরাফ ভূঁঞা, তানভীর আরাফাত, খাঁন মুহাম্মদ আবু নাসের, সিআইডি’র পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, র‌্যাব-৮ উপ-অধিনায়ক মেজর মো. জাহাঙ্গীর আলম, শেবাচিম হাসপাতাল পরিচালকের প্রতিনিধি, পিবিআই, এপিবিএনসহ বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network