বরিশাল সিটি করপোরেশনের ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ রাজস্ব আয়

আপডেট: August 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ রাজস্ব আদায় করেছে বরিশাল সিটি করপোরেশন। প্রতিষ্ঠার পর থেকে এত টাকা রাজস্ব আদায় করা হয়নি বলে জানিয়েছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।মঙ্গলবার বিকালে প্রস্তাবিত বাজেট ঘোষণার পর এই তথ্য জানান মেয়র।

তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরে বরিশাল সিটি করপোরেশনের রাজস্ব আয় হয়েছে ৭৭ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৫৪৭ টাকা, যা গত ১৯ বছরে সর্বোচ্চ। ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব আয় হয় ৫৩ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৩১৭ টাকা।

তবে ২০২১-২২ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে ১১৩ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ২২ টাকা রাজস্ব আয়ের আশা প্রকাশ করেন মেয়র সাদিক।উল্লেখ্য, মঙ্গলবার বিকালে ২০২১-২২ অর্থবছরে ৪১৫ কোটি ৭২ লাখ ৩৭ হাজার ৩৬৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সিটি করপোরেশনের ১৯তম বাজেট এবং মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর তৃতীয় প্রস্তাবিত বাজেট ছিল এটি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network