শিরোনাম
অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা,আদালতে মামলা ৫ম স্ত্রীর মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

বরিশাল ১৮ নম্বর ওয়ার্ডে ধানের শীষে স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ

আপডেট: February 1, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

একরামুল একরাম॥ বরিশাল মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমানের নেতৃত্বে বরিশাল-৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ারের পক্ষে এ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের মাঝে হ্যান্ড লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট চান নেতাকর্মীরা।
কর্মসূচিতে তারিক সুলাইমানের সঙ্গে উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা শামীম হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের নেতা খোকন সরদার, মাইনুল ইসলাম রানা এবং বিএম কলেজ ছাত্রনেতা রেদওয়ান ইসলাম সুনানসহ দলীয় নেতাকর্মীরা।
গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে তারিক সুলাইমান বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নেত্রীর মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তরিত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ারকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে।”
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই।
কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, বিএনপির পক্ষে জনমত দিন দিন বাড়ছে এবং সাধারণ মানুষ পরিবর্তনের প্রত্যাশায় ধানের শীষের দিকেই তাকিয়ে আছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network